উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি:(রাঙ্গামাটি)
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর ৩৮ বীর রণজয়ী কাপ্তাই জোনের জোন অধিনায়ক লেঃকর্ণেল নাজমুল কাদির শুভ এর নির্দেশনায় হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ ২৩ নভেম্বর সোমবার সকাল ১০টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে হল রুমে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী সাব-জোন অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত।
এর সম্মেলনে রাজস্থলী সাব-জোনের জেসিও মিজানুর রহমান, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উথিনসিন মারমা সহ বিভিন্ন মৌজা থেকে আগত ৯ জন মেম্বার, ৮ জন হেডম্যান ও ৫০ জন কারবারী সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে স্থানীয় হেডম্যান ও কারবারীরা বক্তব্য রাখেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।
সম্মেলনে সভাপতির বক্তব্যে সাব-জোন অধিনায়ক মেজর হাফিজ বলেন, আসন্ন স্থানীয় নির্বাচন ঘনিয়ে আসছে। আপনারা আপনাদের পছন্দমত যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন। সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নসহ পার্বত্য এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সম্প্রতি রাজস্থলী উপজেলায় আমছড়া পাড়া আগুনে ঘর পুরে দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করাসহ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করেছে এবং তা অব্যাহত রয়েছে।
মেজর হাফিজ বলেন, পার্বত্য এলাকায় মাদকের আগ্রাসন বন্ধ করতে হবে। মাদককে নিমূল করতে তিনি সকলের প্রতি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি বর্তমান পরিস্থিতি যাতে অশান্তি ঘোলাটে না হয় সে দিকে সকল কে সজাগ দৃষ্টি রাখতে হবে। এলাকায় কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ করা যাবেনা। যদি কেউ সহিংসতায় লিপ্ত থাকে তাহলে তাদের কে প্রতিহত করা হবে। অন্যায় কারী কে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবেনা বলে সকলের উদেশ্য জানানো হয়েছে ।
তিনি এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করেন।