উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হুরবানু আক্তার পলি:দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বার "পদ্মকোট আদর্শ সমাজকল্যাণ ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. শাজাহজালাল রোশনকে সভাপতি, মো. আবু মুছা মোল্লাকে সাধারণ সম্পাদক ও মো. আমিনুল ইসলাম রিয়াদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯ টায় উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিন ইউনিয়ন পরিষদ হল রোমে ওই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মো. তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং ডাঃ মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, মো. আবু মুছা মেম্বার, মো. ছানাউল্লাহ. মো. শামিম আহমেদ, আবুবকর ছিদ্দিক, ডাঃ মো. আমিনুল ইসলাম রিয়াদ, মো. গাজী আল আমিন।
অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম মো. মতিউর রহমান, মো. আব্দুল কাদের, মাওলানা ইব্রাহিম খলিল, মো. বিল্লাল হোসেন, মো. নান্নু সরকার, আ. রশিদ, মো. সেলিম সরকার, মো. দুলাল মিয়া, মো. তাজুল আমিন, মো. জামাল মাঝি, মো. শাহজালাল রোশন, মো. সাকিব হাসান, মো. ইব্রাহিম খলিল প্রমূখ।
আলোচকরা বলেন, এলাকায় সামাজিক উন্নয়ন ও মানবিক সেবায় পদ্মকোট আদর্শ সমাজকল্যাণ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আর্তমানবতার সেবা, এলাকার অবকাঠামোর উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়ন, বিদ্যুতায়ন, দরিদ্রদের চিকিৎসা, দায়গ্রস্থ পিতার কণ্যাদানে সহায়তা, শিক্ষা বঞ্চিতদের শিক্ষার আলোদান, দরিদ্রদের স্বাবলম্বী হতে কর্মসংস্থান তৈরী করাসহ নানা সামাজিক কাজ কর্মে সহায়তা দান, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করে আসছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম সরকার, সহ-সভাপতি মো. শামীম আহমেদ, রুহুল আমিন, যুগ্ম-সাধারন সম্পাদক মো. মতিউর রহমান, মো. আবু বকর ছিদ্দীক, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি মো.আলাউদ্দিন, সমাজ কল্যাণ সমিপাদক মো. সাইদুল ইসলাম মোল্লা, আইন ও প্রচার সম্পাদক মো. তাজুল আমিন, প্রবাসী ও পরিবেশ সম্পাদক মো. মাসুদ রানা, শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. খায়রুল সরকার, ধর্ম ও সহ- অর্থ সম্পাদক মো. মাওলানা ইব্রাহীম খলিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. পারভেজ, দপ্তর ও সহ- অর্থ সম্পাদক মো. ইয়াসিন নয়ন, সহ-দপ্তর সম্পাদক মো. মারুফ, সদস্য জামাল মাঝি ও মো. ইব্রাহীম।