উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হুরবানু আক্তার পলি:দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার
দেবীদ্বার উপজেলা যুবলীগ নেতা বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী হাজী মো. সেলিম
সরকারকে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিলে অর্থযোগানদাতা অভিযোগে নাশকতা মামলায়
গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর)
দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে
মামলা দায়ের পূর্বক শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে
চালান করা হয়েছে।
হাজী মো. সেলিম সরকার(৫৫) দেবীদ্বার পৌরসভার
দেবীদ্বার গ্রামের উত্তরপাড়া সরকার বাড়ির মৃত: আব্দুল মতিন সরকার(মতিন
মেম্বার) এর ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ও
সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর আস্থাভাজন ছিলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের
মিছিল, মিটিং ও নাশকতা কর্মকান্ডে অর্থযোগানদাতা হিসেবে চিহ্নিত করে
গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায় গত বছরের ৩১ অক্টোবর বেলা সোয়া ২ টায়,
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের ইলিয়টগঞ্জ, দেবীদ্বার উপজেলার ভাণী ইউনিয়নের আতাপুর বাজার
এলাকার মহসড়কের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ, আওয়ামীলীগ ও তার অঙ্গ
সংগঠনের ১০/১৫ জন সক্রিয় সদস্য সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল
করে। ওই মামলার অন্যতম অভিযুক্ত সেলিম সরকার।
দেবীদ্বার থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর
অঙ্গসংগঠনের সরকার বিরোধী বিভিন্ন মিছিল ও নানা অপরাধ সংগঠনের সাথে সেলিম
সরকারের সম্প্রিক্ততা থাকার প্রমান ভিডিও ফুটেজে ও তদন্তে পাওয়া গেছে। তাকে
কোর্টে চালান করা হয়েছে।