উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড়ে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইমাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ফিশারিতে উল্টে পড়ে। এ ঘটনায় বাসটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকাগামী হালুয়াঘাটের ইমাম পরিবহনটি উকিলবাড়ি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা শালবন পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে ইমাম পরিবহনের বাসটি সড়কের পাশের ফিশারিতে উল্টে পড়ে যায়।
ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।