উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা পরিহার করে দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,যুগ্ম সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,মো.নিয়ামত আলী বাবু,দপ্তর সম্পাদক মো.হাফিজুর রহমান হাফিজ,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক মো.আশরাফুল ইসলাম লিটন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন করেন।