উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন ‘দ্যা থিওসোফিক্যাল সোসাইটি’ কুমিল্লা লজের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট গোলাম ফারুক, কার্যকরী সভাপতি প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লেখক চন্দন দাস।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বদরুল হুদা জেনু, অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, শাহজাহান চৌধুরী ও অধ্যক্ষ তাপস বকশি। এ ছাড়া সহ-সম্পাদক পদে ডা. লরেন্স তীমু বৈরাগী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট দিলীপ কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক কমল চন্দ খোকন এবং সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমির বড়ুয়া তপু।
কমিটির অন্য সম্পাদকীয় পদগুলোতে দায়িত্ব পেয়েছেন—আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমৃত লাল দত্ত, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক জুয়েল, পাঠাগার সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক জাহিদুর রহমান মামুন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আনিসুর রহমান অপু, আপ্যায়ন ও প্রমোদ সম্পাদক দেলোয়ার মজুমদার, তথ্য ও প্রচার সম্পাদক আবু সুফিয়ান এবং অফিস সম্পাদক এস এ এম মামুন।
নবগঠিত কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যক্ষ শফিকুর রহমান, প্রফেসর নিখিল চন্দ্র রায়, প্রফেসর ড. ফারুক সরকার, প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, জাকির হোসেন জিএস, লিলি পণ্ডিত, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, ডা. আতোয়ার রহমান, খায়রুল আহসান মানিক, কাজী মাহতাব সুমন, অ্যাডভোকেট নাজনীন কাজল, খায়রুল আজিম শিমুল, প্রফেসর অনুকূল চন্দ্র দাশ, বহ্নি শিখা মজুমদার, নূর উদ্দিন মজুমদার ও বাহার রায়হান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির নেতৃত্বে কুমিল্লা লজের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি আধ্যাত্মিক চর্চা, দর্শন, শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও বেগবান হবে।