উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহাগ হোসেন (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়।
মঙ্গলবার দুপুরে নাটিমা ইউনিয়নের নাটিমা গ্রামের মহেশপুর-যাদবপুর পাঁকা রাস্তার আনসার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই হিমানিষ বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোঃ সোহাগ হোসেনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অপর দুই সহযোগী দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামির শরীর তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি নীল রঙের জিপারের এয়ারটাইট প্যাকেটে রক্ষিত ৩০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমরান আলম জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে