উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধ
ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যােগে জেলার মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ি এলাকায় অবস্থিত ১২০ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ ইটভাটার বিরুদ্ধে আজ ১১ নভেম্বর বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসেন জিসান এর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ফরাজি ব্রিক্স নামক ১২০ফুট চিমনিবিশিষ্ট সনাতন ইট ভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় । উক্ত অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মোঃ শাহিন আলম ও অন্যান্য কর্মচারীগণ। এ সময় ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ, জেলা আনসার এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।
পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।