উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী'র জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মানিক পশরী'র জানাজা ও দাফনে জামাত-শিবিরের বাধা প্রদান ও ঘৃনিতভাবে অসম্মান করার প্রতিবাদে মানববন্ধন
র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থানা কমান্ডারের নেতৃত্বে মানববন্ধন শেষে এক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,থানা মুক্তিযুদ্ধের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মান্নান প্রামানিক,যুগ্ম আহ্বায়ক খন্দকার নজরুল ইসলাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ মো.আনিসুর রহমান,আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.মোফাজ্জল হোসেন,
সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.খালেকুজ্জামান বুলু,
সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো.আফিল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মো.আশাদুল্যা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বৃন্দ।