উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোর সদর উপজেলার মুনসেফপুরে ফুফাতো ভাইয়ের হাসুয়ার কোপে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ আবু তালেব (৭০) নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর পশ্চিমপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ (৩৮) পূর্বশত্রুতার জেরে মামাতো ভাই আবু তালেবকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্বজনরা রক্তাক্ত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। তবে এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয় নিশ্চিত।