প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
গফরগাঁওয়ের রসুলপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর আর নেই
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এবং বরভরা গ্রামের কৃতি সন্তান মো. আব্দুল গফুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি ঢাকার বড় ছেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি সারাজীবন শিক্ষার আলো ছড়িয়ে গেছেন। তাঁর ইন্তেকালের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মরহুমের পরিবার, আত্মীয়স্বজন এবং বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন স্তরের মানুষ স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা প্রকাশ করেছেন।
জানাজা ও দাফন:
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (৯ নভেম্বর) জোহরের নামাজের পর মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় শিক্ষক সমাজ, সাংবাদিকবৃন্দ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।