উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা নগরীর চকবাজারে ফল ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে ফল বিক্রি এবং ক্রয়ের সঠিক ভাউচার দেখাতে না পারার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (০৮ নভেম্বর ২০২৬) বেলা ১১:০০ টা থেকে চকবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযান সূত্রে জানা যায়, বাজার তদারকির অংশ হিসেবে চকবাজারের বিভিন্ন ফল ও নিত্যপণ্যের দোকানে তদারকি চালানো হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ফল বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের ভাউচার দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
দণ্ডিত প্রতিষ্ঠান ও জরিমানার পরিমাণ:
১. আব্দুল্লাহ ফল দোকান – ২,০০০ টাকা (ধারা ৩৮)
২. ফল বিতান – ২,০০০ টাকা (ধারা ৩৮)
৩. ফ্রেশ ফল দোকান – ২,০০০ টাকা (ধারা ৩৮)
৪. উৎসব ফল দোকান – ২,০০০ টাকা (ধারা সংশ্লিষ্ট ৩৮)
৫. জহিরের ফলের দোকান – ২,০০০ টাকা (ধারা ৩৮)
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষা এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।