উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে যথাযোগ্য মর্যাদার সাথে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
৭ নভেম্বর শনিবার সকাল ১১ টার দিকে তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল হূদা, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ , হারুনুর রশিদ, শাখাওয়াত হোসেন, জুবায়ের জয়নাল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন ৭ নভেম্বর প্রয়াত রাষ্ট্র পতি ও তৎকালীন মেজর জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সুচনা করেন। যা আজও অমর হয়ে থাকবে।