উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আত্রাই ( নওগাঁ )প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামানের সঞ্চারণায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই - রাণীনগর) সংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.রেজাউল ইসলাম রেজু।
তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন—“এ দেশ সিপাহী–জনতার বিপ্লবের ফলেই স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে।”
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আতিকুর রহমান,ওসি মো.মাহাবুব আলম,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আবু আনাছ,প্রকৌশলী নিশিত কুমার,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মোহাইমিনূল ইসলাম,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.খায়রুল আলম,শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম,সমবায় কর্মকর্তা মো.নিজাম উদ্দিন, সমাজ সেবা বিষয়ক কর্মকর্তা মো.সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নান,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.তোফাজ্জল হোসেনএ মীর,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার,সহকারী প্রকৌশলী (বিএমডিএ)মো.আলী হোসেম,উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য সন্তোষ কুমার কুন্ডু, বীরমুক্তিযোদ্ধা মো.আব্দুল মান্নান প্রামানিক,শেখ মো.আনিসুর রহমান, মো.মোফাজ্জল হোসেন,মো.খালেকুজ্জামান বুলু,খন্দকার মো.নজরুল ইসলাম,আলহাজ্ব মো.চাঁন মিয়া, মো.আফিল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মো.তসলিম উদ্দিন ,সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সহসভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, এস এম ফারুক বকত,যুগ্ম সম্পাদক মো,আব্দুল মান্নান সরদার.নিয়ামত আলী বাবু,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর,যুব দলের সিনিয়র আহবায়ক খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদর সহ যুবদল,স্বেচ্ছাসেবক দল কৃষক দল,মহিলা দল সহ বিএনপিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।