উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদায় 'মদিনার কাফেলা বাংলাদেশ' কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে মিলাদ, জিকির, হামদ, নাতে রাসুল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ নভেম্বর ২০২৬, সোমবার বাদ এশা কুমিল্লা মহানগরীর মোগলটুলি এলাকার মাধবপুর দরবার শরীফের শাখা খানকা শরীফে এই মাহফিলের আয়োজন করা হয়।
মাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিলাদ, কিয়াম, জিকির ও দোয়া পরিচালনা করেন মাধবপুর দরবার শরীফের গদিনশীন পীর এবং মদিনার কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ডা. এম এ কাদের খান মাধবপুরী।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং মিলাদের একাংশ পরিচালনা করেন মাওলানা নোমান বিন সিরাজী।
মদিনার কাফেলা বাংলাদেশ, কুমিল্লা জেলা ও মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এইচ এম খলিলুর রহমান জাফরি, কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি ও সাংবাদিক ওমর ফারুকী তাপস, কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মো. তৌকির, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান স্বাধীন, কুমিল্লা জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. নুরুল ইসলাম, ডা. মো. আব্দুস সবুর, মো. ইউনুস মাধবপুরী, মোহাম্মদ মেহেদী হাসান এবং কুমিল্লা মহানগর শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম মোহাম্মদ টিপু বখসীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মুমিন মুসল্লিগণ।
মাহফিল শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা ডা. এম এ কাদের খান মাধবপুরী।