উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের নাগেশ্বরী
থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক চোরাকারবারি গ্রেফতার হয়েছে। পুলিশ
জানায়, রবিবার (১ নভেম্বর) রাত আনুমানিক পনে ৯ টার দিকে গোপন সংবাদের
ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী উপজেলার
সন্তোষপুর ইউনিয়নের গাগলা এগারো মাথা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা
করে ৮২ পিস ইয়াবা সহ মাদক কারবারি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারের বাড়ি পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার কাশিপুর
ইউনিয়নের ধর্মপুর গ্রামে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক
প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে
নাগেশ্বরী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার (২
নভেম্বর) কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে । তিনি আরও বলেন,
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম
অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।