উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের (UN) উদ্যোগে আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের আয়োজনে রাজধানী ঢাকায় জমকালো আয়োজনে ‘গ্লোবাল সামিট কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ৯টায় ঢাকার পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের হলরুমে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ড. রাজু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ক্যানাডিয়ান অ্যাম্বাসেডর ও ইউনিপান ক্যানাডিয়ান শাখা সভাপতি ড. রশিদ আব্দুর, বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবী (ক্যানাডিয়ান প্রবাসী) আব্দুর রশিদ খান, নেপাল অ্যাম্বাসেডর ড. রেভারেন্ড রাজু লামা, নেপাল জেনারেল সেক্রেটারি গৌতম চন্দ্র এবং গ্লোবাল হিমালয়া ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও অ্যাম্বাসেডর ড. সত্য কালা তামাং লামা।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে অনারেবল পার্সন রুহেল ইসলাম ও আবদুল্লাহ আল মিরাজ, লন্ডন ও আমেরিকা থেকে অনারেবল পার্সন মিজানুর রহমান, এলিট পার্সন লেফট্যানেন্ট কর্নেল দিদারুল আলম, চট্টগ্রাম বিভাগীয় ইউনিপান কোঅর্ডিনেটর রেভারেন্ড বিজয়ানন্দন থেরো এবং তিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে আগত ইউনিপান নির্বাহী সদস্য ও প্রতিনিধি চাইথোয়াইমং মারমা। এছাড়া দেশ-বিদেশ থেকে আগত ইউনিপান সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও মানবাধিকার কর্মীরা এতে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন আরেফিন চৌধুরী।
পবিত্র কোরআন তেলোয়াত ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে ‘গেস্ট অব অনার’ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সম্মেলনের মূল আলোচনায় আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের বিশ্বব্যাপী কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, বিশ্বজুড়ে মানুষের অধিকার, স্বাধীনতা, সমতা এবং শান্তি প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে। বিশ্বে যুদ্ধ নয়, বরং শান্তি ও পরিবেশগত শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। শিশুদের মানসম্মত শিক্ষা বাস্তবায়ন, সংখ্যালঘুদের বৈষম্য দূরীকরণ, নারী ও শিশুর সমান অধিকার নিশ্চিত করা এবং ন্যায্যমূল্যে শ্রমের যথাযথ মূল্যায়ন করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং ১৯৪৭ সালের বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার পটভূমি নিয়ে অতিথিরা মূল্যবান বক্তব্য রাখেন।
দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে সন্ধ্যায় এক নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপান গ্লোবাল সামিট কনফারেন্সের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।