উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
শনিবার রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর আয়োজনে রোটারী পাবলিক ইমেজ ইনিশিয়েটিভ কার্যক্রমের আওতায় রোটারী বিলবোর্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হ্য়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পি ডি জি কর্ণেল অবঃ আতাউর রহমান পীর। এ সময় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের সামনে একটি এম এস এ একাডেমী স্কুল এন্ড কলেজের সামনে একটি এবং উপজেলা পরিষদের সামনে একটি স্হাপন করা হয়েছে। এই বিলবোর্ড স্থাপনের উদ্দেশ্য হল সময়মতো বাচ্চারা স্কুলে পাঠানো, ঠিক মতো পড়াশোনা করে কি না , অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া এছাড়াও পোলিও নির্মূলে রোটারী ক্লাবের বিশেষ অবদান ইত্যাদি। পিপি হাসান কবির চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কোঅর্ডিনেটর এডমিন কামরুজ্জামান চৌধুরী রুম্মান। মিলন কুমার মৈত্র (সেকেন্ড অফিসার) গোলাপগঞ্জ মডেল থানা। পিপি আব্দুর রহমান।রোটারি ক্লাব অফ সিলেট সিনার্জি। এছাড়াও আরব বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট মো:বাহার উদ্দিন,ক্লাব সেক্রেটারি রবীন্দ্র রয়,প্রেসিডেন্ট ইলেকট্র কাউসার উদ্দিন, পিপি জিন্নুন চৌধুরী , রোটারিয়ান নুরুল ইসলাম, রোটারিয়ান আব্দুল আহাদ, রোটারিয়ান আকমাম আহমেদ চৌধুরী, রোটারি ক্লাব অফ সিলেট সানসাইন।