প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির অংশগ্রহণে ‘হারভেস্ট টাউন উৎসব’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী ‘হারভেস্ট টাউন উৎসব’। গত শনিবার স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগে গার্ডনার্স বেসিনে এই উৎসবের আয়োজন করা হয়। শরতের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং স্থানীয় কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বাড়াতে এই উৎসবের আয়োজন করা হয়।
বিনামূল্যে আয়োজিত এই উৎসবে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে দিনটি উপভোগ করেন। উৎসবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি (BASJ) সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
উৎসবের মূল আকর্ষণের মধ্যে ছিল শিশুদের জন্য বিশেষ রাইড ও গেমস। এ ছাড়া শিশু-কিশোরদের বিনোদনে ‘ট্রাঙ্ক ওর ট্রিট’ (Trunk or Treat), কুমড়া সাজানো (Pumpkin Decorating), খড়ের গোলক ধাঁধা (Hay Maze) এবং লেজার ট্যাগের মতো আকর্ষণীয় ও আনন্দদায়ক কার্যক্রমের ব্যবস্থা করা হয়।
দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই উৎসবের মধ্য দিয়ে প্রবাসে বসবাসরত বাংলাদেশিসহ স্থানীয় কমিউনিটির মানুষের মাঝে এক চমৎকার মেলবন্ধন তৈরি হয়, যা সবার মাঝে আনন্দ ও সৌহার্দ্য ছড়িয়ে দেয়।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।