উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্যাটারসন প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের প্যাটারসন পুলিশ বিভাগে
গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি
প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ বিভাগের নেতৃত্বে পরিবর্তনের অংশ
হিসেবে লেফটেন্যান্ট অ্যাঞ্জেল ভার্গাসকে (Angel Vargas) কমিউনিটি
অ্যাফেয়ার্স ডিভিশনের কমান্ডার এবং ক্যাপ্টেন ক্রিস্টোফার রাভ্যালেসিকে
(Christopher Ravallese) ইনভেস্টিগেশনস বা তদন্ত বিভাগের এক্সিকিউটিভ
অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত নতুন
কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট অ্যাঞ্জেল ভার্গাস জনসেবায় দীর্ঘ কয়েক
দশকের অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তা। কমিউনিটি পুলিশিং জোরদার করা,
স্থানীয় বাসিন্দাদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি এবং পুলিশ ও সাধারণ মানুষের
মধ্যে পারস্পরিক বিশ্বাস সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের সুনাম ও
প্রতিশ্রুতি রয়েছে।
অপরদিকে, ক্যাপ্টেন ক্রিস্টোফার রাভ্যালেসি এই
বিভাগে প্রায় দুই দশকের অভিজ্ঞতার অধিকারী। এর মধ্যে তদন্তমূলক কার্যক্রম,
গুলি সংক্রান্ত অপরাধের তদন্ত, গোয়েন্দা তৎপরতা এবং অভ্যন্তরীণ বিষয়ক
(Internal Affairs) দপ্তরে তাঁর দীর্ঘ ও সফল কর্মতৎপরতা রয়েছে।
সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই দুই অভিজ্ঞ কর্মকর্তার নতুন দায়িত্ব
গ্রহণের ফলে প্যাটারসন পুলিশ বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন
দায়িত্ব পাওয়া এই দুই কর্মকর্তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে প্যাটারসন শহরের
নিরাপত্তায় তাদের অব্যাহত সেবার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।