উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের অন্যতম ব্যস্ত শহর প্যাটারসনের
দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রাফিক সমস্যা নিরসনে এগিয়ে এসেছে নিউ
ইয়র্ক ইউনিভার্সিটির (NYU) শিক্ষার্থীরা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ‘সেন্টার
ফর আরবান সায়েন্স অ্যান্ড প্রোগ্রেস’-এর সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে
প্যাটারসন শহর কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি শিক্ষাবর্ষে
শিক্ষার্থীরা ডেটা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহরটিকে আরও
পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পথঘাটকে নিরাপদ করে তুলতে কাজ করবে।শিক্ষার্থীদের
এই উদ্যোগে মূল জোর দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহারের ওপর।
এআই প্রযুক্তির সাহায্যে শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বর্জ্য বা ময়লা
ফেলার (Illegal Dumping) চিত্র ও প্রবণতা শনাক্ত করা হবে, যা সমস্যা দ্রুত
প্রশমনে ভূমিকা রাখবে। এছাড়া শহরের যানজট ও সড়ক দুর্ঘটনার উপাত্ত (Crash
Data) গভীরভাবে বিশ্লেষণ করে দুর্ঘটনা কমানোর উপায় বের করবে তারা। বিশেষ
করে মালামাল খালাসের গাড়িগুলোর (Delivery Trucks) ডাবল পারকিং সমস্যা
সমাধান এবং ট্রাফিক ব্যবস্থাপনা সহজ করার পরিকল্পনা রয়েছে, যা দুর্ঘটনা
কমানোর পাশাপাশি ফুটপাথে পথচারী চলাচল বাড়াতে সাহায্য করবে।
প্যাটারসন
শহরের ডেটা অ্যানালিস্ট ব্যান্ডানা পারাজুলি জানান, এই অংশীদারিত্বের
মাধ্যমে আরবান সায়েন্স ও টেকনোলজির সেরা মেধাগুলোকে শহরের বাস্তব চ্যালেঞ্জ
মোকাবিলায় যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।
এনওয়াইইউ (NYU)-এর অধ্যাপক
ম্যানি পাটোল বলেন, "শিক্ষার্থীরা কেবল তাত্ত্বিক গবেষণার মধ্যে সীমাবদ্ধ
না থেকে সরাসরি জনগণের সেবায় ও বাস্তব পরিস্থিতির উপযোগী টেকসই সমাধান
তৈরিতে অংশ নিচ্ছে। ডেটাভিত্তিক নাগরিক সুবিধার এই উদ্যোগ শহরের মানুষের
জীবনযাত্রার মান উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবে।
স্থানীয় কর্তৃপক্ষ
আশা করছে, প্রযুক্তি ও ডেটাভিত্তিক এই পদক্ষেপের ফলে প্যাটারসন শহর একটি
নিরাপদ, পরিচ্ছন্ন ও গতিশীল শহরে পরিণত হবে।