উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হুরবানু আক্তার পলি : দেবীদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ টি ড্রেজার ও ১০০০ ফুট পাইপ বিনস্ট করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ইউসুফপুর এবং বড়শালঘর ইউনিয়নে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
ওই অভিযানের নেতৃত্বে ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্রম চাকমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন।
দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে উপজেলার ইউসুফপুর এবং বড়শালঘর ইউনিয়নে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইউসুফপুর ইউনিয়নেরর পীরমহেশপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ০২ টি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ এবং বড়শালঘর ইউনিয়নের ০২ টি ড্রেজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্রম চাকমা বলেন, কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।