উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার দেবীদ্বারে এক মাদক সেবনকারীকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
উক্ত অভিযানে মাদক সেবন করে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা করার অপরাধে উপজেলার জাফরাবাদ গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন (৪৫)কে আটক করে। পরে স্বাক্ষ প্রমানের ভিত্তিতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দদিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।