উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহ মহানগরীর শিক্ষা ও সংস্কৃতির প্রসারে আলোকবর্তিকা, ঐতিহ্যবাহী মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আমৃত্যু আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ (১৫ অক্টোবর) স্যারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ময়মনসিংহের বিশিষ্ট গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ মকবুল হোসেন।
এক শ্রদ্ধাবার্তায় মোঃ মকবুল হোসেন বলেন, "আমির আহমেদ চৌধুরী রতন স্যার ছিলেন একাধারে খ্যাতনামা শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অনন্য দক্ষ সংগঠক। ময়মনসিংহের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অসামান্য অবদান সর্বজনবিদিত ও চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি তাঁর সুদীর্ঘ কর্মজীবনের মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলেছেন।"
তিনি আরও বলেন, "তাঁর চলে যাওয়া ময়মনসিংহের আপামর জনসাধারণের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন স্যারকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।"