উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঐতিহ্যবাহী ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতি-নির্ধারক মহল ও এলাকাবাসীর কাছে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থিতা ও সমর্থন প্রত্যাশা করছেন রাজপথের আন্দোলন-সংগ্রামের লড়াকু সৈনিক, ত্যাগী নেতা মোহাম্মদ হাসান আবুল।
মোহাম্মদ হাসান আবুল ৫নং পাঁচথুবী ইউনিয়নের সাওয়ালপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পিতা মৃত হাজী মহরম আলীর সুযোগ্য এই সন্তান ১৯৯১ সালে এস.এস.সি, ১৯৯৩ সালে এইচ.এস.সি এবং ১৯৯৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন ঐতিহ্যবাহী অজিত গুহ মহা
রাজনৈতিক জীবন ও রাজপথের ত্যাগের ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, মোহাম্মদ হাসান আবুল তৃণমূল বিএনপি থেকে উঠে আসা একজন নিবেদিত প্রাণ সংগঠক। ১৯৯৭ সালে তিনি ৫নং পাঁচথুবী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন। বর্তমানে তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি’র ‘বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে চরম রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের শিকার হন তিনি ও তাঁর পরিবার। রাজপথে দলের আদর্শে অবিচল থাকায় তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। এছাড়া তাঁর ভাই, ভাতিজা ও ভাগিনাসহ পরিবারের অন্তত সাতজন সদস্যের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দিয়ে নিঃশেষ করার অপচেষ্টা চালায় বিগত শাসকগোষ্ঠী। তবে সব জেল-জুলুম সহ্য করেও তিনি দল ও রাজপথ ত্যাগ করেননি।
ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত একটি নিরাপদ আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এলাকাভিত্তিক বিশেষ কমিটি গঠন করে সামাজিক ব্যাধিগুলো নির্মূলের পাশাপাশি রাস্তাঘাট ও অবকাঠামোগত সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে হামলা-মামলা সহ্য করে রাজপথে ছিলাম, আগামী দিনেও থাকব। আমার বিশ্বাস—বিগত দিনের জুলুম-নির্যাতন, দলের প্রতি আনুগত্য ও ত্যাগ বিবেচনা করে বিএনপি’র নীতি-নির্ধারণী মহল আমাকে ৫নং পাঁচথুবী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মূল্যায়ন করবেন।”
একই সাথে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন, সুরক্ষা ও আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের স্বার্থে যোগ্য ও দক্ষ নেতৃত্বকে সমর্থন জানানোর আকুল আহ্বান জানান।