প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ১৪ দিনের দাওয়াতি সফরে চরমোনাই পীর
দ্বীনি দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, এই দুই সপ্তাহের সফরে চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় মিলিত হবেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটির উদ্যোগে আয়োজিত ইসলামিক সম্মেলনে তিনি প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন। এ ছাড়া সফরকালে তিনি স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক মুসলিম সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।