উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ-এর চিকিৎসা সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ফিজিশিয়ান অব দ্যা ইয়ার’ সম্মাননা এওয়ার্ডে ভূষিত হয়েছেন ডাঃ আব্দুর রশীদ। সারা বাংলাদেশের হামদর্দ চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকদের মধ্যে থেকে তাঁকে এই বিশেষ মর্যাদায় ভূষিত করা হয়।
সম্প্রতি কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ-এর বার্ষিক কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা এওয়ার্ড ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ডাঃ আব্দুর রশীদ দীর্ঘ ৮ বছর ধরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় লাকসাম রোডে অবস্থিত হামদর্দ হেলথ্ কেয়ার সেন্টারে অত্যন্ত নিষ্ঠার সাথে সেবা দিয়ে আসছেন। তিনি সেখানে রোগীদের আধুনিক হারবাল তথা হলিস্টিক চিকিৎসা সেবা প্রদান করছেন।
রোগীদের স্বাস্থ্যসেবার প্রয়োজনে সরাসরি যোগাযোগ করার জন্য দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে: ০১৭১১-০০২৯৬৬ এবং ০১৮৯৬-৮৬৮৮৬৩।