উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের ধোবাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের সাথে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) খায়রুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ধোবাউড়া থানাধীন দক্ষিণ মাইজপাড়া এলাকায় সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন— ধোবাউড়া উপজেলার ঘিলাগড়া গ্রামের মৃত আঃ মতিনের ছেলে মোঃ একরামুল ইসলাম (৩৮) এবং উত্তর রাণীপুর গ্রামের মোঃ আঃ হাইয়ের ছেলে মোঃ জয়নাল আবেদীন (৪০)।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের ২০০ পিস ইয়াবা, ১ লাখ টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইন এবং ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।