প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের শ্রেষ্ঠ ওসি নাগেশ্বরী থানার এনামুল হক প্রধান
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ১১টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ভূষিত করা হয়।
রবিবার (৪ অক্টোবর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
প্যারেড শেষ
ে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক দিক নিয়ে আলোচনার পাশাপাশি আগস্ট ও সেপ্টেম্বর (২০২৬) মাসের সেরা পারফরম্যান্সের জন্য মোট ১২ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানায় যোগদানের পর অল্প সময়ের মধ্যেই ওসি এনামুল হক প্রধান মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেন। দ্রুত আসামি গ্রেপ্তার এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর নেয়া কার্যকর পদক্ষেপ স্থানীয় জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। এই কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবেই তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
উক্ত সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবিরসহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।