উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা নগরীর কান্দিরপাড় ও ঝাউতলা এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (০৪ অক্টোবর ২০২৬) বেলা ১১টা থেকে পরিচালিত এই অভিযানে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৬টি ফলের দোকানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. কাউছার-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম।
অভিযান সূত্রে জানা যায়, কান্দিরপাড় ও ঝাউতলা এলাকার ফল, ডিম ও সিলিন্ডার গ্যাসসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে তদারকি চালানো হয়। এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে ফল বিক্রি করা এবং ফলের ক্রয় ভাউচার দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৬টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থার আওতায় এনে জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ও জরিমানার পরিমাণ:১. মিজানের ফল দোকান: ৫,০০০ টাকা (ধারা ৩৮ ও ৪০) ২. মায়ের দোয়া ফল বিতান: ৫,০০০ টাকা (ধারা ৩৮)
৩. জাহির ফল দোকান: ৩,০০০ টাকা (ধারা ৩৮) ৪. হোসের ফল দোকান: ৩,০০০ টাকা (ধারা ৩৮) ৫. গাজীপুর ফলের দোকান: ৩,০০০ টাকা (ধারা ৩৮)
৬. মাইশা ফলের দোকান: ৫,০০০ টাকা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ভোক্তাস্বার্থ সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের মনিটরিং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।