প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী
লতিফুর রহমান রাজু, সিনিয়র স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ
সিলেট মহানগরীর বিশিষ্ট চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর শামসুল আলম চৌধুরী এবং শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর সুলতানা বেগম মুন্নির দ্বিতীয় কন্যা সানজানা চৌধুরী এক বিরল ও অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। তিনি বিশ্বের অন্যতম শীর্ষ সারির শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল এপিডেমিওলজি (Clinical Epidemiology) এবং মেডিকেল স্ট্যাটিস্টিকসে (Medical Statistics) সফলভাবে তার পিএইচডি সম্পন্ন করেছেন।
মাত্র তিন বছরের মধ্যে পিএইচডি সম্পন্ন করার পাশাপাশি সানজানা তার চূড়ান্ত ভাইভা পরীক্ষায় কোনো প্রকার সংশোধন (No Corrections) ছাড়াই উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ, তার জমা দেওয়া ডক্টরাল থিসিসটি কোনো ধরনের পরিবর্তন ছাড়াই সরাসরি গৃহীত হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি ভাইভা পাস করা অত্যন্ত বিরল ঘটনা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের ২৬ হাজারেরও বেশি পিএইচডি প্রার্থীর ওপর ‘DiscoverPhD’-এর এক বিশ্লেষণ অনুযায়ী, সফল পিএইচডি গবেষকদের মধ্যে মাত্র ৫ শতাংশ কোনো সংশোধন ছাড়া ডিগ্রি অর্জন করতে পারেন।
ছোটবেলা থেকেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এবং ডক্টরেট সম্পন্ন করার স্বপ্ন ছিল সানজানার। এই দীর্ঘ ও কঠোর পিএইচডি যাত্রায় ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং তার পরিবার, বিশেষ করে তার স্বামীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।