উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে সিআর মামলার এক পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার এএসআই (নিঃ) মোঃ জাহেদ মিয়ার নেতৃত্বে মহেশপুর থানা পুলিশের একটি টিম উপজেলার কালুপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রাজিব হোসেন। তিনি কালুপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি মহেশপুর থানার সিআর-৪৭৩/২৬ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমন এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহেশপুর থানা পুলিশের এই ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।