প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দায়িত্ব গ্রহণ
চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মেহেদী শাহরিয়ার। আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) অপরাহ্নে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
নবাগত পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে নবাগত এসপি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
জনাব মেহেদী শাহরিয়ার সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী পুলিশ সুপারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মেহেদী শাহরিয়ার ২০১০ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান জনাব মেহেদী শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চুয়াডাঙ্গায় যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব মোঃ সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব হিমন বিশ্বাসসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), টিআই, আরআই ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবাগত পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলাকে নিরাপদ রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “পারস্পরিক সমন্বয় ও পেশাদারিত্বের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কার্যক্রমকে আরও জনবান্ধব ও গতিশীল করা হবে।” আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জেলাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।